আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গে সভা আজ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আর্থিক প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালকদের সঙ্গে আজ বৈঠকে বসছে বাংলাদেশ ব্যাংক। চলতি বছরের জুনভিত্তিক আর্থিক প্রতিবেদনের বিভিন্ন সূচক নিয়ে এ বৈঠকে আলোচনা হবে বলে জানা গেছে। বর্তমানে দেশে ৩৩টি আর্থিক প্রতিষ্ঠান রয়েছে। এর বাইরে নতুন করে আরও একটি আর্থিক প্রতিষ্ঠানের নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে তিনটিতে পর্যবেক্ষক দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।