আর্থিক প্রতিষ্ঠানের হিসাবেও অভিন্ন কেওয়াইসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানি লন্ডারিং প্রতিরোধে ব্যাংকের মতো এবার অ-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানে হিসাব খুলতেও অভিন্ন ফরম ও গ্রাহক পরিচিতি (কেওয়াইসি) বাধ্যতামূলক করেছে বাংলাদেশ ব্যাংক।
আগামী ৩০ জুনের মধ্যে নতুন ফরমের প্রচলন ও নতুনভাবে মুদ্রিত ফরমে গ্রাহকের তথ্য সংগ্রহ করে বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা ইউনিটে (বিএফআইইউ) পাঠাতে বলা হয়েছে।
বিএফআইইউ থেকে গতকাল রোববার এ বিষয়ে একটি নির্দেশনা আর্থিক প্রতিষ্ঠানগুলোর কাছে পাঠানো হয়েছে। নির্দেশনার
সঙ্গে একটি নমুনা পাঠানো হয়েছে।
সেখানে বলা হয়েছে, মানি লন্ডারিং প্রতিরোধ আইন অনুযায়ী গ্রাহকের সঠিক এবং পূর্ণাঙ্গ তথ্য সংরক্ষণের দায়িত্ব আর্থিক প্রতিষ্ঠানকে যথাযথভাবে পালন করতে হবে। হিসাব খোলার সময় ব্যক্তি ও অব্যক্তিক উভয় হিসাবের ক্ষেত্রে আবেদন ফরম, ব্যক্তিসংক্রান্ত তথ্যাবলি ও গ্রাহক পরিচিতি সম্পর্কিত ফরম পূরণ করতে হবে।