আর্থিক শৃঙ্খলার জন্য সরকারি-বেসরকারি অংশীদারি জরুরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আর্থিক খাতে শৃঙ্খলা আনতে সরকারি-বেসরকারি অংশীদারির গুরুত্ব অপরিসীম।ঢাকার একটি হোটেলে শনিবার ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ আয়োজিত এক অভিজ্ঞতা বিনিময় অনুষ্ঠানে এই অভিমত দেওয়া হয়েছে।অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মহাহিসাব নিয়ন্ত্রক ও নিরীক্ষক (সিএজি) মাসুদ আহমেদ। এতে অন্যান্যের মধ্যে আইসিএবির সভাপতি মো. আবদুস সালাম ও কয়েকজন সাবেক সভাপতি, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সভাপতি আল মারুফ খান প্রমুখ বক্ত দেন।মাসুদ আহমেদ বলেন, সরকারি-বেসরকারি অংশীদারির মাধ্যমে উভয় খাতে আর্থিক ব্যবস্থাপনার সব শাখাকে আরও শক্তিশালী ও সুশৃঙ্খল করা সম্ভব। তিনি ব্যয় ব্যবস্থাপনায় কার্যকর নজরদারি নিশ্চিত করতে সরকারি-বেসরকারি নিরীক্ষকদের মধ্যে পারস্পরিক সহযোগিতার ওপর জোর দেন। বিজ্ঞপ্তি।