আর্থিক শৃঙ্খলার জন্য সরকারি-বেসরকারি অংশীদারিজরুরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার একটি হোটেলে শনিবার  ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ আয়োজিত এক অভিজ্ঞতা বিনিময় অনুষ্ঠানে এই অভিমত দেওয়া হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মহাহিসাব নিয়ন্ত্রক ও নিরীক্ষক (সিএজি) মাসুদ আহমেদ। এতে অন্যান্যের মধ্যে আইসিএবির সভাপতি মো. আবদুস সালাম ও কয়েকজন সাবেক সভাপতি, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সভাপতি আল মারুফ খান প্রমুখ বক্ত দেন।

মাসুদ আহমেদ বলেন, সরকারি-বেসরকারি অংশীদারির মাধ্যমে উভয় খাতে আর্থিক ব্যবস্থাপনার সব শাখাকে আরও শক্তিশালী ও সুশৃঙ্খল করা সম্ভব। তিনি ব্যয় ব্যবস্থাপনায় কার্যকর নজরদারি নিশ্চিত করতে সরকারি-বেসরকারি নিরীক্ষকদের মধ্যে পারস্পরিক সহযোগিতার ওপর জোর দেন। বিজ্ঞপ্তি।