আর্থিক সক্ষমতা বাড়ায় খাদ্যাভ্যাস বদলাচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মশিউর রহমান,  ব্যবস্থাপনা পরিচালক প্যারাগন গ্রুপ
মশিউর রহমান, ব্যবস্থাপনা পরিচালক প্যারাগন গ্রুপ

হিমায়িত খাদ্যপণ্যের বাজার অবশ্যই বাড়ছে। কারণ মানুষের জীবনযাত্রার পরিবর্তন হচ্ছে। শহরের জীবনযাত্রায় এ পরিবর্তন আগে থেকেই হচ্ছে। তবে গ্রামেও এখন পরিবর্তনের ছোঁয়া লেগেছে। গত কয়েক বছরে প্রবাসী বাংলাদেশি ও তৈরি পোশাক খাতের কারণে গ্রামের মানুষের আর্থিক সচ্ছলতা আগের চেয়ে বেড়েছে। প্রবাসী বাংলাদেশিরা বিদেশ থেকে যে অর্থ দেশে পাঠান, সেটি দিয়ে কোনো নতুন শিল্পে বিনিয়োগ সাধারণত হয় না। এই অর্থের সিংহভাগ ব্যয় হয় গ্রামে বসবাসকারী পরিবারের জীবনযাত্রার মান উন্নয়নে। আগে বাসায় মেহমান এলে মুরগি জবাই করা হতো। কারণ তখন মুরগির দাম গরু বা খাসির মাংসের আড়াই গুণ বেশি ছিল, আর এখন ঠিক তার বিপরীত। এখন ফ্রিজে রাখা মুরগির মাংস বা হিমায়িত খাবার দিয়ে আপ্যায়ন করা হয়। খাদ্যাভ্যাস পরিবর্তনের কারণে হিমায়িত খাবারের প্রতি এ পরিবর্তনটা দেখা যাচ্ছে। জীবনযাত্রার পরিবর্তন, ক্রয়ক্ষমতা বৃদ্ধি ও অর্থনৈতিক অবস্থার উন্নতি—তিন কারণে হিমায়িত খাদ্যের প্রতি চাহিদা তৈরি হয়েছে।