আর্থিক স্থায়িত্ব ও চাপ পরীক্ষণ বিষয়ে বিআইবিএমের কর্মশালা
বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট (বিআইবিএম) সম্প্রতি ‘আর্থিক স্থায়িত্ব ও চাপ পরীক্ষণ’ শীর্ষক দিনব্যাপী এক কর্মশালার আয়োজন করে। বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের ৩৯ জন ঊর্ধ্বতন কর্মকর্তা এ কর্মশালায় অংশ নেন। বাংলাদেশের বাণিজ্যিক ব্যাংকগুলোর কার্যপ্রণালীর আলোকে আর্থিক স্থায়িত্ব ও চাপ পরীক্ষণসংক্রান্ত বিষয়াদি আলোচনা করাই ছিল এই কর্মশালার মূল উদ্দেশ্য। কর্মশালায় অংশগ্রহণকারী ব্যাংক কর্মকর্তারা আর্থিক স্থায়িত্বের দিকনির্দেশনা, আর্থিক প্রতিষ্ঠানগুলোর প্রস্তুতি, ঝুঁকি নির্ধারণ ও বিশ্লেষণের মাধ্যমে বাংলাদেশ ব্যাংক প্রণীত দিকনির্দেশনা বাস্তবায়নের কৌশল নির্ধারণ করার জন্য বেশ কিছু পরামর্শ দেন।বিআইবিএমের অধ্যাপক তৌফিক আহমদ চৌধুরী, সহকারী অধ্যাপক মো. নেহাল আহমেদ ও মো. আলমগীর কর্মশালায় বিষয়ভিত্তিক মূল প্রবন্ধ উপস্থাপন করেন। বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক এস কে সুর চৌধুরী কর্মশালার সমাপনী অধিবেশনে অতিথি বিশেষজ্ঞ হিসেবে উপস্থিত ছিলেন। এস কে সুর চৌধুরী ও বিআইবিএমের মহাপরিচালক বন্দনা সাহা কর্মশালার সমাপনী অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের মাঝে সনদ বিতরণ করেন। এ সময় বিআইবিএমের সব অনুষদ সদস্য উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।