আল-আমিন গ্রুপ বাজারে নিয়ে এল এনার্জি ড্রিংক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আল-আমিন গ্রুপের অন্যতম সহযোগী প্রতিষ্ঠান আল-আমিন বেভারেজ ইন্ডাস্ট্রিজ লিমিটেড বাজারে নিয়ে এল নতুন ব্যান্ড ‘থান্ডার এনার্জি ড্রিংক’। সম্প্রতি রাজধানীর একটি হোটেলে থান্ডার এনার্জি ড্রিংকের আনুষ্ঠানিকভাবে মোড়ক উন্মোচন করা হয়।আল-আমিন গ্রুপের মহাব্যবস্থাপক জহির উদ্দিন মাহমুদ পণ্যটির মোড়ক উন্মোচন করেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আল-আমিন গ্রুপের উপমহাব্যবস্থাপক (প্লানিং অ্যান্ড ডেভেলপমেন্ট) সাহেদ সরোয়ার, উপমহাব্যবস্থাপক (বিপণন) আরবার-এ-আলম, সহকারী মহাব্যবস্থাপক (বিপণন) মফিজুল ইসলাম, বিপণন ব্যবস্থাপক জাকের হোসেন প্রমুখ।কর্মকর্তারা জানান, ভোক্তাদের বিপুল চাহিদার দিকে লক্ষ রেখে তাঁরা এই পণ্যটি বাজারজাত করছেন। বিজ্ঞপ্তি