আল-আমিন গ্রুপের বার্ষিক বিক্রয় সম্মেলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোগ্যপণ্য উৎপাদনকারী ও বিপণনকারী প্রতিষ্ঠান আল-আমিন গ্রুপের বার্ষিক বিক্রয় সম্মেলন ২০১০ সম্প্রতি ঢাকার ইস্কাটনের বিয়াম মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। এতে কোম্পানির বিপণন বিভাগের এক হাজার ২০০ কর্মী উপস্থিত ছিলেন।সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আল-আমিন গ্রুপের মহাব্যবস্থাপক জহির উদ্দিন মাহমুদ খান। আরও উপস্থিত ছিলেন কোম্পানির উপমহাব্যবস্থাপক আবরারে আলম রুমি, সহকারী বিপণন মহাব্যবস্থাপক মনির হোসেন, এইচ এম কামরুল হাসান, মফিজুল ইসলাম, সহকারী অর্থ ও হিসাব মহাব্যবস্থাপক জাহাঙ্গীর আলম, একরামুল হক, বিপণন ব্যবস্থাপক জাকের হোসাইন, ন্যাশনাল সেলস ম্যানেজার শহিদুল ইসলাম বাবু, শহিদুল ইসলাম খোকন, ব্র্যান্ড ও মিডিয়া ব্যবস্থাপক সিরাজুল ইসলামসহ বিভিন্ন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা। জহির উদ্দিন মাহমুদ কোম্পানির গত বছরের লক্ষ্যমাত্রা অর্জনের জন্য সব বিক্রয় কর্মকর্তাকে ধন্যবাদ জানান। বিজ্ঞপ্তি।