আল-আমিন বেভারেজেসের নতুন পণ্য থান্ডার এনার্জি ড্রিংক এখন বাজারে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আল-আমিন গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান আল-আমিন বেভারেজেস ইন্ডাস্ট্রিজ দেশের বাজারে থান্ডার এনার্জি ড্রিংক নামের নতুন একটি পণ্য নিয়ে এসেছে।ঢাকার একটি হোটেলে সম্প্রতি আয়োজিত এক অনুষ্ঠানে আল-আমিন বেভারেজেসের নতুন এই এনার্জি ড্রিংকের মোড়ক উন্মোচন করা হয়। পণ্যটির মোড়ক উন্মোচন করেন আল-আমিন গ্রুপের মহাব্যবস্থাপক জহির উদ্দিন মাহমুদ খান।এ সময় অন্যদের মধ্যে গ্রুপের পরিকল্পনা ও উন্নয়ন উপমহাব্যবস্থাপক সাহেদ সরোয়ার, বিপণন উপমহাব্যবস্থাপক আবরার-এ-আলম, সহকারী বিপণন মহাব্যবস্থাপক মফিজুল ইসলাম, বিপণন ব্যবস্থাপক জাকের হোসেন, ডেপুটি ব্র্যান্ড ম্যানেজার নুরুল আফছারসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।