আল-আরাফাহ ইসলামী ব্যাংকের শেয়ার লভ্যাংশ ঘোষণা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আল-আরাফাহ ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ ২০১১ সালের ৩১ ডিসেম্বর সময়কাল পর্যন্ত ২১ শতাংশ শেয়ার লভ্যাংশ ঘোষণা করেছে। প্রতিষ্ঠানটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২০ মে সকাল ১১টায় বেইলি রোডের অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত হবে। রেকর্ড ডেট আগামী ২ মে। গত বছরের ৩১ ডিসেম্বর সময়কাল পর্যন্ত প্রতিষ্ঠানটির শেয়ারপ্রতি আয় ৩.০১ টাকা এবং প্রতি শেয়ারে প্রকৃত সম্পদ মূল্য ১৬.২৮ টাকা।