আল-আরাফাহ ব্যাংকের লভ্যাংশ ঘোষণা, বেড়েছে ইপিএস
সাড়ে ১৩ শতাংশ শেয়ার লভ্যাংশ দেবে ব্যাংকিং খাতের কোম্পানি আল-আরাফাহ ইসলামী ব্যাংক লিমিটেড। ব্যাংকটির পক্ষ থেকে আজ রোববার এ ঘোষণা দেওয়া হয়।
আজ ডিএসইর ওয়েবসাইটে প্রকাশিত সংবাদে বলা হয়, প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদ গত ৩১ ডিসেম্বর শেষ হওয়া অর্থবছরের জন্য এই লভ্যাংশ ঘোষণা করেছে। এ-সংক্রান্ত বার্ষিক সাধারণ সভা (এজিএম) ৩০ মার্চ অনুষ্ঠিত হবে। রেকর্ড ডেট ১৩ মার্চ।
এদিকে ২০১২ অর্থবছরের চেয়ে ২০১৩ অর্থবছরে আল-আরাফাহ ইসলামী ব্যাংকের শেয়ারপ্রতি আয় বা ইপিএস বেড়েছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, ৩১ ডিসেম্বর পর্যন্ত তাদের কনসলিডেটেড ইপিএস হয়েছে দুই টাকা ৪৬ পয়সা, যা আগের বছরের চেয়ে আট পয়সা বেশি। ২০১২ সালের একই সময়ে প্রতিষ্ঠানটির ইপিএস ছিল দুই টাকা ৩৮ পয়সা।
এ দিকে আজ লেনদেনের শুরুতে আল-আরাফাহ ইসলামী ব্যাংকের শেয়ারের দাম প্রায় ৩ শতাংশ বা ৬০ পয়সা কমে লেনদেন চলে ১৯ টাকা ৫০ পয়সায়।