প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গ্রাহকসেবার মান বৃদ্ধিতে অত্যাধুনিক পেমেন্ট সিস্টেম ডেভেলপমেন্টের লক্ষ্যে ‘আমরা পেমেন্ট সিস্টেমস লিমিটেড’—এর সঙ্গে সমঝোতা চুক্তি করেছে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেড। গত বুধবার ঢাকার আল-আরাফাহ্ টাওয়ারে ব্যাংকের প্রধান কার্যালয়ে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়। ব্যাংকের চেয়ারম্যান আবদুস সামাদ এবং আমরা টেকনোলজিসের চেয়ারম্যান সৈয়দ ফারুক আহমেদের উপস্থিতিতে চুক্তিতে সই করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. হাবিবুর রহমান এবং আমরা টেকনোলজিসের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ফারহাদ আহমেদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের পরিচালক আবদুল মালেক মোল্লা। বিজ্ঞপ্তি