আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক ও পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চুক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেড ও বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের মধ্যে একটি চুক্তি হয়েছে। গত সোমবার পল্লী বিদ্যুতায়ন বোর্ডের প্রধান কার্যালয়ে পল্লী বোর্ডের ডিরেক্টর (ফিন্যান্স) মো. হোসেন পাটোয়ারী এবং আল-আরাফাহ্‌ ইসলামী ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও এজেন্ট ব্যাংকিং বিভাগের প্রধান আবেদ আহাম্মদ খান চুক্তিপত্রে সই করেন। চুক্তির ফলে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং আউটলেটের মাধ্যমে স্থানীয় পল্লী বিদ্যুৎ সমিতির বিল সংগ্রহ করা যাবে। বিজ্ঞপ্তি