আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকে প্রশিক্ষণ কোর্স

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেডের ট্রেইনিং অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের উদ্যোগে ‘ফরেন এক্সচেঞ্জ অ্যান্ড ইন্টারন্যাশনাল ট্রেড’ শীর্ষক চার দিনব্যাপী প্রশিক্ষণ কোর্স গত রোববার উদ্বোধন করা হয়েছে। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. হাবিবুর রহমান কোর্সের উদ্বোধন করেন। এ সময় ইনস্টিটিউটের ফ্যাকাল্টি মেম্বার ও ভাইস প্রেসিডেন্ট তৌহিদ সিদ্দিকী উপস্থিত ছিলেন। কর্মশালায় প্রধান কার্যালয় ও নির্ধারিত শাখার বৈদেশিক বাণিজ্য বিভাগের ৪০ জন কর্মকর্তা অংশ নেন। বিজ্ঞপ্তি