আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের আলোচনা সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেডের ঢাকা ও পার্শ্ববর্তী অঞ্চলের শাখা ব্যবস্থাপকদের সঙ্গে সম্প্রতি ব্যবস্থাপনা কর্তৃপক্ষের দিনব্যাপী এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ব্যাংকের প্রধান কার্যালয়ের বোর্ডরুমে এ সভা অনুষ্ঠিত হয়।ব্যবস্থাপনা পরিচালক একরামুল হক সভায় সভাপতিত্ব করেন। সম্মেলনে অন্যান্যের মধ্যে ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক এহসানুল আজিজ ও মো. রফিকুল ইসলাম, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও কোম্পানি সচিব মো. মোফাজ্জল হোসাইন, প্রধান কার্যালয়ের নির্বাহীরা এবং ঢাকা ও ঢাকার পার্শ্ববর্তী অঞ্চলের ৩১টি শাখার ব্যবস্থাপকেরা উপস্থিত ছিলেন। সম্মেলনে ব্যাংকের সার্বিক ব্যবসা পরিস্থিতি এবং বিভিন্ন বিনিয়োগ বিষয়ে আলোচনা করা হয়। বিজ্ঞপ্তি