প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেড ট্রেইনিং অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের উদ্যোগে ‘ইমপোর্ট অ্যান্ড এক্সপোর্ট ফাইনান্সিং’ শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষণ কোর্স গত শনিবার অনুষ্ঠিত হয়েছে। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. হাবিবুর রহমান কোর্সের উদ্বোধন করেন। এ সময় উপব্যবস্থাপনা পরিচালক মো. আবদুল জলিল, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. আবদুর রহীম দুয়ারি এবং ইনস্টিটিউটের ফ্যাকাল্টি মেম্বার ও ভাইস প্রেসিডেন্ট তৌহিদ সিদ্দিকী উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি