আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের নতুন এমডি একরামুল হক
একরামুল হক সম্প্রতি আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে যোগ দিয়েছেন। এর আগে তিনি এক্সিম ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক পদে কর্মরত ছিলেন।একরামুল হক ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতি বিষয়ে মাস্টার্স ডিগ্রি লাভ করেন। ১৯৭০ সালে তিনি উত্তরা ব্যাংকে (তৎকালীন ইস্টার্ন ব্যাংকিং করপোরেশন) উন্নয়ন কর্মকর্তা হিসেবে যোগ দিয়ে কর্মজীবন শুরু করেন। তিনি ১৯৮৬ সালে ন্যাশনাল ব্যাংকে যোগ দেন এবং ১৯৯৯ সালে এ ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হিসেবে পদোন্নতি লাভ করেন। ২০০০ সালে এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট হিসেবে তিনি এক্সিম ব্যাংকে যোগ দেন। এরপর ২০০১ সালে সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট পদে, ২০০৩ সালে ডিএমডি এবং ২০০৭ সালে অতিরিক্ত এমডি হিসেবে পদোন্নতি পান।একরামুল হক পেশাগত কাজে ভারত, সিঙ্গাপুর, হংকং, মালয়েশিয়া, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশ ভ্রমণ করেন। বিজ্ঞপ্তি।