প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
২১তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) ১৫ শতাংশ লভ্যাংশ অনুমোদন করেছে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক। রাজধানীর পুরানা পল্টনে প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়ে (প্রস্তাবিত) সম্প্রতি অনুষ্ঠিত এজিএমে ২০১৫ সালে সমাপ্ত বছরের জন্য শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ ও ৫ শতাংশ শেয়ার লভ্যাংশ প্রদানের প্রস্তাব অনুমোদিত হয়। ব্যাংকের পরিচালক পর্ষদের চেয়ারম্যান বদিউর রহমানের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন পর্ষদের পরিচালক আবদুল মালেক মোল্লা, মো. এনায়েত উল্লাহ, আহামেদুল হক, আবদুস সামাদ, খন্দকার মেসবাহ উদ্দীন আহমেদ, মো. আবদুস সালাম, নিয়াজ আহমেদ প্রমুখ। বিজ্ঞপ্তি।