আল-আরাফাহ্ ব্যাংক এক্সপ্রেস মানি সেবা চালু করেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক এক্সপ্রেস মানি নেটওয়ার্কে যুক্ত হয়েছে। সাউথইস্ট ব্যাংকের সঙ্গে একটি পারস্পরিক রেমিট্যান্স চুক্তির আওতায় আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক এই নেটওয়ার্কে যুক্ত হলো। এই সেবার উদ্বোধন উপলক্ষে সম্প্রতি ঢাকায় আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে আল-আরাফাহ্ ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মো. রফিকুল ইসলাম, খন্দকার নাঈমুল কবির ও কাজী তউহীদ উল আলম, ভাইস প্রেসিডেন্ট মো. আবুল হোসেন ও মো. আজহারুল ইসলাম; এক্সপ্রেস মানির ভাইস প্রেসিডেন্ট ভিনেশ ভেনুগোপাল নায়ার, বাংলাদেশ ও ভারতের আঞ্চলিক বিপণনপ্রধান মাইকেল লুক ভর, বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার ও ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) শামীম ইফতেখার এবং সাউথইস্ট ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. এস এম মাইনুদ্দিন চৌধুরী ও ফার্স্ট অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট মো. আমির হোসেন ভূঁইয়া উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।