আল-আরাফাহ্ ব্যাংক কুয়াকাটায় শাখা খুলেছে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পটুয়াখালী জেলার কুয়াকাটার আলীপুর বাজারে গত রোববার আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেডের (এআইবিএল) ১১৮তম শাখার কার্যক্রম শুরু হয়েছে।
ব্যাংকের পরিচালক আব্দুল মালেক মোল্লা প্রধান অতিথি হিসেবে শাখাটির উদ্বোধন করেন। ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. হাবিবুর রহমান।
এতে ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মো. মঞ্জুরুল আলম, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ নাদিম, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মো. হাবীব উল্লাহ, অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট জালাল আহমেদ ও শাখা ব্যবস্থাপক মো. সালাহ উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।