আল-আরাফাহ্ ব্যাংক কেরানীগঞ্জে সোলার প্যানেল বিতরণ করল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কেরানীগঞ্জের কলাতিয়ায় যেসব হতদরিদ্র পরিবারে স্কুলগামী সন্তানসন্ততি রয়েছে, তাদের মধ্যে বিনা মূল্যে সোলার প্যানেল বিতরণ করেছে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেড।ব্যাংকের কেরানীগঞ্জের কলাতিয়া শাখা প্রাঙ্গণে সম্প্রতি এক অনুষ্ঠানে এই সোলার প্যানেল বিতরণ করা করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের পরিচালক মো. এনায়েত উল্যা।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক একরামুল হক। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পল্লী বিদ্যুৎ সমিতির উপমহাব্যবস্থাপক নুরুল আমিন ভূঁইয়া, ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার মো. হাবিব উল্লাহ, আমিনুল ইসলাম ভূঁইয়া ও আবেদ আহমেদ খান এবং ফার্স্ট অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট জালাল আহমেদ।একরামুল হক বলেন, দেশে জ্বালানি ও বিদ্যুৎ সমস্যার প্রেক্ষাপট চিন্তা করে আল-আরাফাহ্ ব্যাংক ২০১০ সালের সেপ্টেম্বর মাসে ব্রাহ্মণবাড়িয়া জেলার ধর্মনগর গ্রামের প্রত্যন্ত অঞ্চলে সৌরবিদ্যুৎ প্রকল্প উদ্বোধনের মাধ্যমে নবায়নযোগ্য শক্তি খাতে যাত্রা শুরু করে। এরই ধারাবাহিকতায় হবিগঞ্জের মাধবপুরে ২৫টি ও সিরাজগঞ্জের শাহজাদপুরে ১৫টি পরিবারের মধ্যে বিনা মূল্যে সোলার প্যানেল বিতরণের পর এবার কেরানীগঞ্জের কলাতিয়ায় তা করা হলো।করপোরেট সামাজিক দায়বদ্ধতার (সিএসআর) অংশ হিসেবে এ ধরনের সামাজিক সেবামূলক কার্যক্রম ভবিষ্যতেও চালু রাখার আশ্বাস দেন একরামুল হক। বিজ্ঞপ্তি।