আল-আরাফাহ্ ব্যাংক পাবনায় শাখা খুলেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনার সোনাপট্টিতে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেডের ৯৩তম শাখা উদ্বোধন করা হয়েছে।ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক একরামুল হক সম্প্রতি শাখাটির উদ্বোধন করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এ জেড এম শামসুল আলম, পাবনা চেম্বারের সভাপতি আবদুল লতিফ বিশ্বাস ও জ্যেষ্ঠ সহসভাপতি মাহবুবুল আলম মুকুল এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক মোহাম্মদ আলী। অনুষ্ঠানে অন্যদের মধ্যে ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হাবিব উল্লাহ্ ও আবেদ আহমেদ খান এবং অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট জালাল আহমেদ, শাখা ব্যবস্থাপক মো. হেদায়েতুল ইসলাম উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।