আল-আরাফাহ্ ব্যাংক বন্ড ছাড়বে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক সংশ্লিষ্ট নিয়ন্ত্রণ সংস্থার অনুমোদন সাপেক্ষে সাত বছর মেয়াদে ৩০০ কোটি টাকার সাব-অর্ডিনেটেড বন্ড ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে। ব্যাংকের ১৭তম বিশেষ সাধারণ সভায় (ইজিএম) গত মঙ্গলবার ‘এআইবিএল মুদারাবা সাব-অর্ডিনেটেড বন্ড’ ইস্যুর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে সভাপতিত্ব করেন ব্যাংকের চেয়ারম্যান বদিউর রহমান। সভায় ব্যাংকের পরিচালক আব্দুস সামাদ, খালিদ রহিম, ব্যবস্থাপনা পরিচালক হাবিবুর রহমান, উপব্যবস্থাপনা পরিচালক মো. মোফাজ্জেল হোসেন, কাজী তউহীদ উল আলম, গোলাম রব্বানী, মোহাম্মদ আবদুল জলিল উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি