আল-আরাফাহ্ ব্যাংক রাজধানীর পান্থপথে শাখা খুলেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর পান্থপথের এফআর টাওয়ারে সম্প্রতি আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেডের ৮৩তম শাখা উদ্বোধন করা হয়েছে।ব্যাংকের চেয়ারম্যান বদিউর রহমান প্রধান অতিথি হিসেবে শাখাটির উদ্বোধন করেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক একরামুল হক।অনুষ্ঠানে বক্তব্য দেন ব্যাংকের পরিচালক আব্দুল মালেক মোল্লা ও মো. হারুন-অর রশীদ খান, প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এ জেড এম শামসুল আলম, গ্লোবাল বিজনেস করপোরেশনের চেয়ারম্যান জাফরুল এ চৌধুরী এবং স্ট্যান্ডার্ড ব্যাংকের পরিচালক ফিরোজোর রহমান।ব্যাংকের পরিচালক আব্দুস সালাম, মো. রফিকুল ইসলাম ও আনোয়ার হোসেন, উপব্যবস্থাপনা পরিচালক মো. রফিকুল ইসলাম এবং শাখা ব্যবস্থাপক মো. গোলাম সারওয়ার প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।