আল-আরাফাহ্ ব্যাংক সাভারে শাখা খুলেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাভারের আশুলিয়ার কাঠগড়া বাজারে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৯১তম শাখা খোলা হয়েছে।ব্যাংকের পরিচালক আবদুল মালেক মোল্লা সম্প্রতি শাখাটির উদ্বোধন করেন। অনুষ্ঠানে বক্তব্য দেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক একরামুল হক, প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এ জেড এম শামসুল আলম, পরিচালক মো. হারুন-অর-রশীদ খান, ব্যবসায়ী মো. সোহরাওয়ার্দী, কাঠগড়া উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. তমিজউদ্দিন।আরও উপস্থিত ছিলেন আশুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হেলাল উদ্দিন মাতব্বর, সদস্য আবদুল লতিফ মোল্লা, ব্যবসায়ী আবদুল হালিম সরকার এবং ব্যাংকের এসভিপি মো. হাবিব উল্লাহ্ ও আবেদ আহমেদ খান এবং এভিপি জালাল আহমেদ, শাখাটির ব্যবস্থাপক খন্দকার মনিরুল হক। বিজ্ঞপ্তি।