আল-আরাফাহ্ ব্যাংকের অনুমোদিত মূলধন ১ হাজার কোটি হলো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেডের ১৫তম বিশেষ সাধারণ সভা (ইজিএম) সম্প্রতি ঢাকায় ট্রাস্ট মিলনায়তনে অনুষ্ঠিত হয়।সভায় ব্যাংকের অনুমোদিত মূলধন ৫০০ কোটি টাকা থেকে বাড়িয়ে এক হাজার কোটি টাকা করা হয়। একই সঙ্গে এসইসির অনুমোদন সাপেক্ষে ব্যাংকের শেয়ারের বর্তমান মার্কেট লট ২৫০ থেকে কমিয়ে ১০০ টিতে নিয়ে আসার সিদ্ধান্ত হয়।ব্যাংকের চেয়ারম্যান বদিউর রহমান সভায় সভাপতিত্ব করেন। এতে ব্যাংকের পরিচালক হারুন-অর-রশীদ খান, আবদুল মালেক মোল্লা, মো. এনায়েতউল্লাহ্, আহামেদুল হক, নিয়াজ আহমেদ, আবদুস সালাম, সাবরিনা ফারাহ্ আহমেদ, মোহাম্মদ এমাদুর রহমান, মো. রফিকুল ইসলাম ও মমতাজ উদ্দিন আহমেদ, ব্যাংকের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এ জেড এম শামসুল আলম, ব্যবস্থাপনা পরিচালক একরামুল হক, উপব্যবস্থাপনা পরিচালক, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট, কোম্পানি সচিব, নির্বাহী ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।