আল-আরাফাহ্ ব্যাংকের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান নির্বাচন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বদিউর রহমান আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের চেয়ারম্যান এবং এস এম শামীম ইকবাল ভাইস চেয়ারম্যান পুনর্নির্বাচিত হন। সম্প্রতি ব্যাংকের পরিচালনা পর্ষদের ২১২তম সভায় তাঁদের পুনরায়চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান নির্বাচিত করা হয়। চেয়ারম্যান বদিউর রহমান ও ভাইস চেয়ারম্যান এস এম শামীম ইকবাল গত ৬ জুন দায়িত্ব নেন এবং কোম্পানির পরবর্তী বার্ষিক সাধারণ সভা পর্যন্ত তা পালন করবেন। বিজ্ঞপ্তি।