আল-আরাফাহ্ ব্যাংকের ডেবিট কার্ড প্রবর্তন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেড গ্রাহকদের জন্য ‘ফাস্ট ক্যাশ’ নামে এটিএম/ডেবিট কার্ড চালু করেছে।এর ফলে আল-আরাফাহ্ ব্যাংকের গ্রাহকেরা এখন থেকে সপ্তাহের যেকোনো দিন যেকোনো সময় এটিএম বুথ থেকে টাকা ওঠাতে পারবেন। ব্যাংকের প্রধান কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে সম্প্রতি নতুন এ সেবার উদ্বোধন করেন ব্যাংকের চেয়ারম্যান বদিউর রহমান। এ সময় ব্যাংকের পরিচালক মো. হারুন-অর রশীদ খাঁন, আবদুল মালেক মোল্লা ও মোহাম্মদ হারুন, ব্যবস্থাপনা পরিচালক একরামুল হক, উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. রফিকুল ইসলাম, খন্দকার নাঈমুল কবির, মো. মোফাজ্জেল হোসেন ও কাজী তউহীদ উল আলম এবং প্রধান কার্যালয়ের বিভিন্ন বিভাগের প্রধানেরা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।