প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মো. হাবিবুর রহমান গতকাল সোমবার আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের নতুন ব্যবস্থাপনা পরিচালক হিসেবে যোগ দিয়েছেন। এর আগে তিনি ইসলামী ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ছিলেন।১৯৭৮ সালে সোনালী ব্যাংকে প্রবেশনারি অফিসার হিসেবে যোগ দিয়ে কর্মজীবন শুরু করেন। তিনি ১৯৮৩ সালে ইসলামী ব্যাংকে যোগ দেন। তিনি ওই ব্যাংকের প্রশিক্ষণ একাডেমির অনুষদ সদস্য, শাখা ব্যবস্থাপক, প্রধান কার্যালয়ের পরিচালন, আন্তর্জাতিক ব্যাংকিং ও বিনিয়োগ বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন।হাবিবুর রহমান দেশ-বিদেশে ব্যাংক বিষয়ে নানা প্রশিক্ষণ নেন। তিনি ১৯৭৩ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাণিজ্যে সম্মানসহ স্নাতক এবং ১৯৭৪ সালে হিসাববিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। বিজ্ঞপ্তি।