আল-আরাফাহ্ ব্যাংকের নতুন ডিএমডি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রেজাউর রহমান
রেজাউর রহমান

রেজাউর রহমান উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হিসেবে সম্প্রতি আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকে যোগ দিয়েছেন। এর আগে তিনি প্রেষণে একই ব্যাংকের সাবসিডিয়ারি বা সহযোগী কোম্পানি এআইবিএল ক্যাপিটাল মার্কেট সার্ভিসেসের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে কর্মরত ছিলেন। তিনি একজন কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্ট। তিনি আইসিএমএবি ও ইনস্টিটিউট অব চার্টার্ড সেক্রেটারিজ অ্যান্ড ম্যানেজারস অব বাংলাদেশের সদস্য এবং আইসিএমএ, অস্ট্রেলিয়ার একজন সার্টিফাইড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্ট। এ ছাড়া তিনি যুক্তরাজ্যের ব্র্যাডফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে প্রকল্প পরিকল্পনা মূল্যায়ন এবং অর্থায়ন ও বিনিয়োগ প্রকল্প ব্যবস্থাপনার ওপর প্রশিক্ষণ নেন। রেজাউর রহমান যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জাপান, ভারত, শ্রীলঙ্কা ও কানাডায় বিভিন্ন প্রশিক্ষণ কর্মসূচি ও কর্মশালায় অংশ নেন।বিজ্ঞপ্তি