আল-আরাফাহ্ ব্যাংকের বগুড়া শাখা স্থানান্তর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের বগুড়া শাখা বগুড়ার বড়গোলার তালুকদার ম্যানসনে স্থানান্তর করা হয়েছে।ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক একরামুল হক সম্প্রতি শাখাটির নতুন ঠিকানায় স্থানান্তর-কার্যক্রমের উদ্বোধন করেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বগুড়া কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ মো. আবদুল হক, বগুড়া চেম্বারের পরিচালক মো. আবদুল খালেক, বগুড়া সরকারি আজিজুল হক কলেজের সাবেক অধ্যাপক মো. গুলজার হোসেন এবং ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট মো. হাবিব উল্লাহ। বিজ্ঞপ্তি।