আল-আরাফাহ্ ব্যাংকের ভিআইপি রোড শাখা এখন নতুন ঠিকানায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ঢাকার ভিআইপি রোড শাখা ৫০/১ শান্তিনগরের রিজ আহমেদ স্কয়ারের নতুন ঠিকানায় স্থানান্তর করা হয়েছে।ব্যাংকের চেয়ারম্যান বদিউর রহমান সম্প্রতি শাখাটির স্থানান্তর কার্যক্রম উদ্বোধন করেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) একরামুল হক। এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালক মো. হারুন-অর-রশীদ খান, ভিটালাক ডেইরি অ্যান্ড ফুড ইন্ডাস্ট্রিজের এমডি মাহবুব-উল-আলম, বিশ্বাস পোলট্রি অ্যান্ড ফিশ ফিডসের এমডি মাহবুবুর রহমান এবং রিজ পার্ক হোল্ডিংসের চেয়ারম্যান বদরুল হাসান খান। এ ছাড়া ব্যাংকের পরিচালক আবদুল মালেক মোল্লা, উপব্যবস্থাপনা পরিচালক মো. রফিকুল ইসলাম, খন্দকার নাঈমুল কবীর, মো. মোফাজ্জেল হোসেন ও কাজী তউহীদ উল আলম এবং শাখাটির ব্যবস্থাপক এস এম কাউসার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।