আল-আরাফাহ্ ব্যাংকের সঙ্গে যুক্ত হলো আইসিডি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেডের সঙ্গে যুক্ত হচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক (আইডিবি) গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান ইসলামিক করপোরেশন ফর দ্য ডেভেলপমেন্ট অব দ্য প্রাইভেট সেক্টর (আইসিডি)। গত মঙ্গলবার রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে ব্যাংকের চেয়ারম্যান বদিউর রহমান এবং আইসিডির প্রধান নির্বাহী ও মহাব্যবস্থাপক খালেদ এম আল-আবুদি এ-সংক্রান্ত চুক্তিপত্র হস্তান্তর করেন। এর ফলে ব্যাংকের ১০ শতাংশ শেয়ারের মালিকানা নিয়ে আইসিডি যোগ দিতে যাচ্ছে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদে। বিজ্ঞপ্তি।