আল-আরাফাহ্ ব্যাংকের সম্মেলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেডের (এআইবিএল) চট্টগ্রাম অঞ্চলের শাখাগুলোর ব্যবসা উন্নয়ন সম্মেলন সম্প্রতি মুরাদপুর শাখায় অনুষ্ঠিত হয়। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. হাবিবুর রহমান প্রধান অতিথি হিসেবে সম্মেলনের উদ্বোধন করেন। এআইবিএলের চট্টগ্রাম জোনের প্রধান মোহাম্মদ মুজিবুল কাদেরের সভাপতিত্বে দিনব্যাপী এ সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন উপব্যবস্থাপনা পরিচালক মো. ফজলুল করিম। এতে আরও উপস্থিত ছিলেন ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মো. হাবীব উল্লাহ্ ও এ কে এম আমজাদ হোসেন এবং অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট জালাল আহমেদ। সম্মেলনে ব্যাংকের চট্টগ্রাম অঞ্চলের ১৫টি শাখার ব্যবস্থাপকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশ নেন।
ব্যবস্থাপনা পরিচালক বিনিয়োগের গুণগত মান সম্পর্কে সবাইকে সতর্ক থাকার নির্দেশ দেন। তিনি বলেন, ঋণ দেওয়ার আগে সব নীতিমালা পরিপালনের কোনো বিকল্প নেই। বিজ্ঞপ্তি