আল-আরাফাহ্ ব্যাংকের ১৭ শতাংশ বোনাস শেয়ার অনুমোদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেড ২০১২ সালের শেয়ারধারীদের জন্য ১৭ শতাংশ বোনাস শেয়ার অনুমোদন করেছে। ঢাকায় শেরেবাংলা নগরের বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনকেন্দ্রে সম্প্রতি অনুষ্ঠিত ব্যাংকের ১৮তম বার্ষিক সাধারণ সভায় এই বোনাস শেয়ার অনুমোদন করা হয়। একই দিনে ও একই স্থানে ব্যাংকের ১৬তম বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এতে ব্যাংকের অনুমোদিত মূলধন এক হাজার কোটি টাকা থেকে বাড়িয়ে দেড় হাজার কোটি টাকায় উন্নীত করার সিদ্ধান্ত নেওয়া হয়। সভা দুটিতে ব্যাংকের চেয়ারম্যান বদিউর রহমান সভাপতিত্ব করেন। এতে ব্যাংকের ভাইস চেয়ারম্যান এস এম শামীম ইকবাল, পরিচালক মো. হারুন-অর-রশীদ খান, আব্দুল মালেক মোল্লা, হাফেজ মো. এনায়েত উল্লাহ, আব্দুল মোক্তাদির, আহামেদুল হক, এ এন এম ইয়াহিয়া, খন্দকার মেসবাহ উদ্দীন আহমেদ, আবদুস সালাম, নিয়াজ আহমেদ, মো. আশিক হোসেন এবং ব্যবস্থাপনা পরিচালক একরামুল হক উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।