প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে সম্পন্ন হলো প্রকাশনা প্রতিষ্ঠান আল ফাতাহ পাবলিকেশনসের এজেন্ট কনফারেন্স। সম্প্রতি রাজধানীর ধানমন্ডির জিনডিয়ান রেস্তোরাঁয় জেলা ও উপজেলা এজেন্টদের অংশগ্রহণে অনুষ্ঠিত কনফারেন্সে প্রধান অতিথি ছিলেন কবি ও সাহিত্যিক আসাদ চৌধুরী। ইসলামী বিশ্ববিদ্যালয়ের ধর্মতত্ত্ব ও ইসলামী শিক্ষা অনুষদের সাবেক ডিন অধ্যাপক তাহির আহমদ, ঢাকার মাদরাসা-ই-আলিয়ার অধ্যক্ষ অধ্যাপক সিরাজ উদ্দিন আহমাদ প্রমুখ উপস্থিত ছিলেন। অতিথিদের সম্মাননা পদক দেন আল ফাতাহর ব্যবস্থাপনা পরিচালক এম এ সাঈদ। অনুষ্ঠানে এজেন্টদের আকর্ষণীয় বৈশাখী উপহার দেওয়া হয়। শেষে ছিল র্যা ফল ড্র। বিজ্ঞপ্তি।