আল মারুফ খান সিইসির সভাপতি পদে পুনর্নির্বাচিত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সভাপতি পদে আল মারুফ খান পুনর্নির্বাচিত হয়েছেন। এ ছাড়া জ্যেষ্ঠ সহসভাপতি পদে মীর্জা সালমান ইস্পাহানী এবং সহসভাপতি পদে এম কে এম মহিউদ্দিন ও আবু সাঈদ মোহাম্মদ শহীদুল্লাহ নির্বাচিত হয়েছেন। আজ শনিবার বিকেলে সিএসই কার্যালয়ে পরিচালনা পর্ষদের সভায় তাঁরা নির্বাচিত হন। নির্বাচনের পর সিএসইর নিজস্ব সম্মেলনকেন্দ্রে ১৭তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়। নবনির্বাচিত সভাপতি আল মারুফ খানের সভাপতিত্বে এজিএম শেষে ২০১১ সালে লেনদেনে এগিয়ে থাকা শ্রেষ্ঠ দশ ব্রোকারেজ হাউসকে ক্রেস্ট ও সনদ দেওয়া হয়। সিইসির নির্বাচিত নতুন পরিচালকেরা হলেন: এম কে এম মহিউদ্দিন, আবু সাঈদ মোহাম্মদ শহীদুল্লাহ, তারেক কামাল ও মো. মুহিতুল আলম।