আলট্রা টেক সিমেন্টের বিপণন উপলক্ষে বগুড়ায় সমাবেশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের আদিত্য বিড়লা গ্রুপের আলট্রা সিমেন্ট লিমিটেডের ‘আলট্রা টেক সিমেন্ট’ বাজারজাতকরণ উপলক্ষে বগুড়ায় গত বৃহস্পতিবার এক সুধী সমাবেশের আয়োজন করা হয়।বগুড়ার একটি মোটেলে আয়োজিত এই সুধী সমাবেশে বক্তব্য দেন বাংলাদেশে কোম্পানির কান্ট্রি ম্যানেজার দেব ব্যানার্জি, বিক্রয় ও বিপণনপ্রধান ইন্তেখাব আলম খান, টেকনিক্যাল হেড অব প্ল্যান্ট গৌতম চ্যাটার্জি এবং স্থানীয় ডিলার গোলাম মোস্তফা।এ কোম্পানির মোট ১৫টি ইউনিট রয়েছে। এর মধ্যে ১১টি ভারতে, দুটি সংযুক্ত আরব আমিরাতে এবং বাহরাইন ও বাংলাদেশে একটি করে ইউনিট রয়েছে।