আলমডাঙ্গায় আয়কর বিভাগের তাৎক্ষণিক মূল্যায়ন কার্যক্রম
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় দুই দিনব্যাপী স্পট অ্যাসেসমেন্ট বা তাৎক্ষণিক মূল্যায়ন কার্যক্রম শুরু হয়েছে। এর প্রথম দিনে গতকাল মঙ্গলবার এলাকার ৩২৪ জন নতুন করদাতা হিসেবে নিজেদের নাম লেখান।আয়কর প্রদানের জনসাধারণের মনে যে ভীতি রয়েছে তা দূর করার উদ্দেশে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এ কার্যক্রমের আয়োজন করে।খুলনা অঞ্চলের কর কমিশনার মো. দবির উদ্দীন প্রধান অতিথি হিসেবে স্থানীয় বণিক সমিতি মিলনায়তনে এ কার্যক্রমের উদ্বোধন করেন। খুলনা অঞ্চলের অতিরিক্ত কর কমিশনার মো. গোলাম মোস্তফা উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। এতে স্বাগত বক্তব্য দেন খুলনার উপকরকমিশনার গণেশ চন্দ্র মণ্ডল।অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আলমডাঙ্গা উপজেলার নির্বাহী কর্মকর্তা মুহামঞ্চদ আবদুস সালাম, চুয়াডাঙ্গার সহকারী করকমিশনার মো. শহিদুল ইসলাম, জেলা আয়কর আইনজীবী সমিতির ভারপ্রাপ্ত সভাপতি শামসুজ্জোহা, আলমডাঙ্গা বণিক সমিতির সভাপতি আবু তালেব মিয়া ও আলমডাঙ্গার সর্বোচ্চ করদাতা আওরঙ্গজেব মোল্লা টিপু। মো. দবির উদ্দীন নতুনা করদাতাদের স্বাগত জানিয়ে বলেন, Èযঁারা স্পট অ্যাসেসমেন্ট তথা তাৎক্ষণিক মূল্যায়নের আওতায় দুই হাজার টাকা দিয়ে করদাতা হিসেবে নাম লেখালেন, তঁারা আগামী তিন বছর একই হারে কর দিতে পারবেন।' তিনি আরও বলেন, Èকরদাতাদের আমরা হাইকোর্ট দেখাতে চাই না। যঁারা কর ফঁাকি দেন, তঁারা নিজেদেরই ফঁাকি দেন।'