আলহাজ টেক্সটাইলের এমডি ও ৮ পরিচালককে জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি আলহাজ টেক্সটাইলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও আট পরিচালকের প্রত্যেককে তিন লাখ টাকা করে জরিমানা করেছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)। জরিমানা করা ব্যক্তিরা হলেন—আলহাজ টেক্সটাইলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. তালহা, পরিচালক মো. আবদুল্লাহ বুখারী, মো. সোহরাওয়ার্দি, মো. ফারুক, মো. হারুনুর রশিদ, মো. মিজানুর রহমান, মো. সাইদুল ইসলাম, মো. বখতিয়ার রহমান ও অধ্যাপক মমতাজ উদ্দিন।আজ রোববার ডিএসইর ওয়েবসাইটে প্রকাশিত সংবাদে বলা হয়, ২০০৯ সালের ৩০ জুন শেষ হওয়া অর্থবছরে কোম্পানির নিরীক্ষিত আর্থিক হিসাব বিবরণী তৈরিতে সিকিউরিটিজসংক্রান্ত আইন ভঙ্গ করায় এ জরিমানা করা হয়।