আলহাজ টেক্সটাইলের এমডিসহ নয়জন পরিচালককে জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুঁজিবাজারের নিয়মভঙ্গের অভিযোগে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি আলহাজ টেক্সটাইল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালকসহ (এমডি) নয়জন পরিচালকের প্রত্যেককে তিন লাখ টাকা করে জরিমানা করা হয়েছে।২০০৯ সালের ৩০ জুন সমাপ্ত বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন আন্তর্জাতিক হিসাব মান (আইএএস) অনুযায়ী প্রস্তুত না করায় পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি) এ জরিমানা করেছে। যাঁদের জরিমানা করা হয়েছে তাঁরা হলেন: আলহাজ টেক্সটাইলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. তালহা; পরিচালক: মো. সোহরাওয়ার্দি, মো. ফারুক, হারুনুর রশিদ, মিজানুর রহমান, সাইদুল ইসলাম, বখতিয়ার রহমান, অধ্যাপক মমতাজ উদ্দিন ও আবদুল্লাহ বোখারী। আবদুল্লাহ বোখারী ডিএসইর সাবেক সভাপতি ছিলেন।