আলাউদ্দীন এ মজীদ কৃষি ব্যাংকের নতুন চেয়ারম্যান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আলাউদ্দীন এ মজীদ সম্প্রতি বাংলাদেশ কৃষি ব্যাংকের চেয়ার-ম্যান হিসেবে যোগ দিয়েছেন। ব্যাংকের চেয়ার-ম্যান হিসেবে খোন্দকার ইব্রাহিম খালেদের মেয়াদ শেষ হওয়ার পর তাঁকে এ পদে নিয়োগ দেওয়া হয়।এর আগে আলাউদ্দীন এ মজীদ কৃষি ব্যাংকের পরিচালক ও ব্যবস্থাপনা পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেছেন। এ ছাড়া তিনি বেসিক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকসহ বিভিন্ন ব্যাংকের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন।আলাউদ্দীন এ মজীদ যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব বৈরুত থেকে স্নাতক এবং ইউনিভার্সিটি অব সিডনি থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যাংকিং বিষয়ে দেশে-বিদেশে তিনি উচ্চতর প্রশিক্ষণ নেন। বিজ্ঞপ্তি।