প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আলী রেজা ইফতেখার ইস্টার্ণ ব্যাংক লিমিটেডের (ইবিএল) আগামী তিন বছরের জন্য ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী পদে পুনর্নিয়োগ পেয়েছেন। তিনি ২০০৪ সালে এ ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক পদে যোগ দেন এবং ২০০৭ সালে ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী পদে নিয়োগ পান। ব্যাংক খাতে ৩০ বছরের কর্মজীবনে তিনি এবি ব্যাংক, স্টান্ডার্ড চার্টার্ড ব্যাংক ও ব্যাংক ইন্দো-সুয়েজ প্রভৃতি স্থানীয় ও বহুজাতিক ব্যাংকে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।
বিজ্ঞপ্তি