প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আলী রেজা ইফতেখার পুনরায় ইস্টার্ন ব্যাংক লিমি-টেডের (ইবি-এল) ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী পদে নিয়োগ পেয়েছেন। জনাব ইফতেখার ২০০৪ সালে উপব্যবস্থাপনা পরিচালক হিসেবে ইবিএলে যোগ দেন এবং ২০০৭ সালে ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী পদে নিয়োগ পান। তিনি ১৯৮৫ সালে শিক্ষানবিশ কর্মকর্তা হিসেবে বিসিসিআই ওভারসিজ লিমিটেডে যোগ দিয়ে ব্যাংকিং কর্মজীবন শুরু করেন। এরপর তিনি ব্যাংক ইন্দোসুয়েজ ও স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দেশে-বিদেশে দায়িত্ব পালন করেন। বিজ্ঞপ্তি।