আলু সংরক্ষণ বিষয়ে বাগমারায় কর্মশালা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হিমাগারে সুষ্ঠুভাবে আলু সংরক্ষণ ও প্রক্রিয়াজাতকরণের বিষয়ে বাংলাদেশ কোল্ডস্টোরেজ সমিতি আয়োজিত আট দিনের এক কারিগরি প্রশিক্ষণ কর্মশালা গত শনিবার শেষ হয়েছে।রাজশাহীর বাগমারার দেউলার নাটোর কোল্ডস্টোরেজে অনুষ্ঠিত এই কর্মশালায় প্রশিক্ষণ দেন প্রকৌশলী আবদুর রাজ্জাক।প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের মধ্যে সনদ বিতরণ করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোল্ডস্টোরেজ সমিতির সাধারণ সম্পাদক মোজাম্মেল হক, নাটোর কোল্ডস্টোরেজের উপমহাব্যবস্থাপক খায়রুল বাশার ও ব্যবস্থাপক সৈয়দ মোশারফ হোসেন। আরও উপস্থিত ছিলেন আবদুর রাজ্জাক, আবু হানিফ প্রমুখ।