আলু সংরক্ষণ বিষয়ে রাজশাহীতে কৃষক পর্যায়ে প্রশিক্ষণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী কৃষিতথ্য সার্ভিস কৃষক পর্যায়ে সহজ উপায়ে আলু সংরক্ষণের ওপর গত মঙ্গলবার মোহনপুর উপজেলার মুগরইল গ্রামে এক প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করে।এতে এলাকার ২০০ জন কৃষককে দেশীয় পদ্ধতিতে সহজে তিন থেকে চার মাস আলু সংরক্ষণের উপায় শেখানো হয়। দেশে আলু উৎপাদনের তুলনায় হিমাগারগুলোর ধারণক্ষমতা যথেষ্ট না হওয়ার পরিপ্রেক্ষিত এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।প্রশিক্ষণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কৃষিতথ্য সার্ভিসের আঞ্চলিক পরিচালক সাইফুর রহমান, আঞ্চলিক কৃষিতথ্য কর্মকর্তা মো. আবদুল্লাহ-হিল-কাফি এবং কৃষিতথ্য ও যোগাযোগ কেন্দ্রের সভাপতি মো. মোজাম্মেল হোসেন।