আলুতে লোকসান, আখেও হতাশা কৃষকের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জয়পুরহাট চিনিকলের কাছ থেকে আখের টাকা না পেয়ে ক্ষোভের সঙ্গেই কথাগুলো বললেন কৃষক আলাউদ্দিন।

একইভাবে সদর উপজেলার পুরানাপৈল গ্রামের কৃষক অনিল চন্দ্র মণ্ডল, দুর্গাদহ গ্রামের হামিদুল ইসলাম ও আলাউদ্দিনসহ অনেক কৃষক জানান, এ চিনিকলের কাছে আখ বিক্রি করে তাঁরা টাকা পাচ্ছেন না।সে জন্য কেউ কেউ আখ বিক্রির রসিদ দালালদের কাছে কম দামে বিক্রি করে দিচ্ছেন।

এ নিয়ে কথা বলতে নারাজ  চিনিকলটির ব্যবস্থাপনা পরিচালক আবদুস সালামসহ কর্মকর্তারা।

তবে একটি সূত্র জানায়, চিনি বিক্রি না হওয়ায় কৃষকের পাওনা মেটানো যায়নি।

এ চিনিকলে বর্তমানে প্রায় ৫১ কোটি টাকার চিনি অবিক্রীত রয়েছে। এর সঙ্গে যোগ হচ্ছে নতুন চিনি। এতে চিনিকলটির গুদাম ভরে গেছে। তাই চিনিকলের মিলনায়তন, অফিসার্স ক্লাব, কেজি স্কুল ও উচ্চ বিদ্যালয়ের কক্ষে চিনি মজুত করে রাখা হচ্ছে।