আলুবীজ উৎপাদন ও সংরক্ষণ বিষয়ে রাজশাহীতে কর্মশালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বৈজ্ঞানিক উপায়ে আলুবীজ উৎপাদন ও সংরক্ষণ বিষয়ে রাজশাহী অঞ্চলের কৃষকদের জন্য সম্প্রতি দুই দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালা ও মতবিনিময় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।হাইটেক অ্যাগ্রো প্রডাক্টস লিমিটেড এই অনুষ্ঠানের আয়োজন করে। এতে বিএডিসির উপপরিচালক মো. জুলফিকার আলী, কোম্পানির উপদেষ্টা সেলিম খান, চেয়ারম্যান মো. মকবুল হোসেন ও ব্যবস্থাপনা পরিচালক মো. সাইফুর রহমান এবং ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা মুক্তাদির হাসান বক্তব্য দেন। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বৈজ্ঞানিক কর্মকর্তা জামাল হোসেন।কোম্পানির ছোট বনগ্রাম কার্যালয়ে এই কর্মশালায় অনুষ্ঠিত হয়।