আলুবীজ সংরক্ষণে নীলফামারীতে বড় হিমাগার উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আলুবীজ সংরক্ষণে নীলফামারীতে বেসরকারি উদ্যোগে স্থাপিত অংকুর সিড অ্যান্ড হিমাগার প্রাইভেট লিমিটেডের কার্যক্রম শুরু হয়েছে।নীলফামারী জেলা সদরের রামনগর ইউনিয়নের বিশমুড়ি গ্রামে গত শুক্রবার এ হিমাগারের উদ্বোধন করেন রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের (রাকাব) ব্যবস্থাপনা পরিচালক ম ফজলুল হক। এ সময় রাকাবের পরিচালকদের মধ্যে রুস্তম আলী আহম্মেদ, জাহাঙ্গীর কবির ও ইউনুস আলী, নীলফামারী পৌরসভার মেয়র দেওয়ান কামাল আহম্মেদ, সাবেক হুইপ দেওয়ান নুরন্নবী এবং অংকুর সিড অ্যান্ড হিমাগার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আমেরিকা প্রবাসী মোহাম্মদ সেলিমসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।মোহাম্মদ সেলিম জানান, এ হিমাগারে মোট আলু ধারণের ক্ষমতা হচ্ছে ১৫ হাজার মেট্রিক টন। এর মধ্যে দুটি ইউনিটে আট হাজার মেট্রিক টন বীজ আলু এবং আরও দুটি ইউনিটে সাত হাজার মেট্রিক টন খাওয়ার আলু রাখা যাবে। এটাকে তিনি আলুবীজ সংরক্ষণে বেসরকারি পর্যায়ে দেশের সবচেয়ে বড় হিমাগার বলে দাবি করেন। তিনি আরও জানান, কৃষকদের চাহিদা অনুযায়ী ভবিষ্যতে এ হিমাগারটির আরও সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে তাঁদের। হিমাগারটির ব্যবস্থাপক আবদুস সাত্তার জানান, এটি ৩ দশমিক ১৯ একর জমির ওপর স্থাপন করা হয়। গত বছর ১০ এপ্রিল হিমাগারটির নির্মাণকাজ শুরু হয়, যা এক বছরের মধ্যেই শেষ করে আলু সংরক্ষণের কার্যক্রম শুরু করা হয়েছে। আবদুস সাত্তার আরও বলেন, এ হিমাগার চালু করার সাত দিন আগেই ধারণক্ষমতা অনুযায়ী আলু সংরক্ষণের বুকিং শেষ হয়েছে। এতে কৃষকদের অগ্রাধিকার দেওয়া হয়েছে।রাকাবের নীলফামারী শাখার ব্যবস্থাপক মো. আবদুল জলিল প্রথম আলোকে বলেন, হিমাগারটির নির্মাণব্যয় ধরা হয়েছে ২৯ কোটি টাকা। এর মধ্যে ব্যাংক থেকে ঋণসুবিধা দেওয়া হয়েছে ১৬ কোটি টাকা।