প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পটুয়াখালীতে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেডের ১৪৬তম শাখার কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে ২১ জুন। ওই দিন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. হাবিবুর রহমান প্রধান অতিথি হিসেবে শাখাটির উদ্বোধন করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মো. হাবীব উল্লাহ। স্বাগত বক্তব্য দেন ব্যাংকের খুলনা জোনের প্রধান মো. মঞ্জুরুল আলম। আরও উপস্থিত ছিলেন পটুয়াখালী নেছারিয়া ফাজিল মাদ্রাসার প্রিন্সিপাল শাহ মাহমুদ ওমর জিয়াদ, চরমোনাই কামিল মাদ্রাসার প্রিন্সিপাল মো. মোসাদ্দেক বিল্লাহ আল-মাদানী প্রমুখ। বিজ্ঞপ্তি